1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠির কাঠালিয়ায় বসত ঘর ও দোকানে সন্ত্রাসী হামলা

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ার আমরিবুনিয়ায় বসতঘর ও দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক দ্বন্ধে ভাংচুরের এ ঘটনা ঘটে। ২৫ মার্চ (মঙ্গলবার) দুপুর ১:৩০ মিনিটের সময় আওয়ামী লীগের কাঠালিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ আসলাম হোসেনের ছেলে মোঃ সৌরভ বেপারী একদল সন্ত্রাসী নিয়ে সাবেক ইউপি সদস্য মোঃ মাইনুল হোসেন ও ফোরকান হাওলাদারের বসত ঘরে ভাঙচুর চালায়। এ সময় ঘরের লোকজনকে হুমকি দেন ও শাষিয়ে পালিয়ে যান। অপর দিকে বসত ঘরে হামলা ও ভাংচুরের জের ধরে সাবেক সদস্য মাইনুল হোসেন তার লোকজন নিয়ে আমরিবুনিয়া বাজারের মোঃ আসলাম হোসেনের দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সাবেক ইউপি সদস্য মাইনুল হোসেন, জাকারিয়াসহ তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। বাজরের দোকানদার মোঃ চুন্নু হাওলাদার জানান, বাজারে আসলামের দোকান ঘরটি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমরিবুনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাস্রার জমি দখল করে নির্মান করা হয়েছে। শুরু থেকেই স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে আসছে। সরকার দলীয় ক্ষমতার কারনে নির্মান কাজ থেমে থাকেনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com