1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

চকলেটের প্রলোভন দেখিয়ে নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ

Suhag Mia
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভনে আট বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করছে থানা পুলিশ। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ওয়াহেদ আলী (৬০) নেত্রকোণা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে এবং একই গ্রামে তার মুদি দোকান রয়েছে এবং চা বিক্রেতা তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) অভিযুক্তকে গ্রেফতার ও মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি। এরআগে খবর পেয়ে গত বুধবার (২৬ মার্চ) অভিযুক্ত ওয়াহেদ আলীকে গ্রেফতার করে পুলিশ এবং ওইদিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ, এলাকায় চা বিক্রেতা ও মুদি দোকানি ওয়াহেদ আলীকে ভুক্তভোগী নানা বলে সম্বোধন করতেন। তার দোকানের সামনে গেলে ভুক্তভোগীকে প্রায় সময় বিস্কুট, চকলেট খাওয়ানোর লোভ দেখাতেন । গত ২৩ মার্চ দুপুর ২টার দিকে অভিযুক্ত ওয়াহেদ আলী চকলেটের খাওয়ানোর প্রলোভনে তার দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে যান। পরে বিবস্ত্র করে শিশুর স্পর্শকাতর স্থানে স্পর্শ এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। কলমাকান্দার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ওয়াহেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত বৃদ্ধকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com