1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ভারতীয় রৌপ্য গহনাসহ ১ জনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি রৌপ্য গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা কলারোয়ার দক্ষিন সোনাবাড়ীয়া সীমন্ত এলাকায় এআটকের ঘটনা ঘটে। আটককৃত চোরাকারবারির নাম মোঃ মোশারফ হোসেন (৪২)। তিনি কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত ফজলু সরদার এর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, আমার নেতৃত্বে ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকালে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করি। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ৫ কেজি রৌপ্য গহনা পাচারের সময় এক চোরাকারবারিকে আটক করাহয়। পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com