1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Ismail Hosen
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননী ছবেদা খাতুনকে (২০) ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম(২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৪ এপ্রিল রাতে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের এর  পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগারি গ্রামের বাদশা মিয়ার ছেলে। ভিকটিম ছবেদা খাতুন উপজেলার শিংড়া ইউনিয়নের কশিগড়ি গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে। এজহার সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই নারী ছয় মাস পূর্বে তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাসায় ফিরে আসেন। ১০-১২ দিন আগে রমজানের মধ্যে কেনাকাটা করতে উপজেলার রানীগঞ্জ বাজারে আসেন ওই নারী। সেখানে পরিচয় হয় রাশেদুল এর সাথে এরপর তখন থেকে তাদের মুঠোফোনে কথাবার্তা চলে। ঈদের একদিন আগে আবারো দেখা হলে অভিযুক্ত রাশেদ ওই নারীকে কিছু কসমেটিকস কিনে দেয়। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে রাণীগঞ্জ বাজারের মন্দিরের সামনে আসতে বললে তার ডাকে সাড়া দেয় ওই নারী।পরে বিয়ে করার কথা বলে পাশের থানার একটি পার্কে ঘুরতে নিয়ে যায়। এই ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার সময় রাত হলে রাশিদুল তার খালাতো বোনের বাসায় ওঠে। এবং সেখানে তাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে রাতভর ধর্ষণ করে। সকালে ওই নারী বাড়ি ফিরে তার মাকে ধর্ষনের কথা খুলে বললে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com