1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

Mizanoor Rahman
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেলে রাজবাড়ী আর্মি ক্যাম্পে এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থান এলাকায় অভিযান চালায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪ টায় রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা (সুজনপাড়া) এলাকায় তল্লাশিকালীন সময়ে ১ টি রিভলভার ও ৪ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। তার নিকটেই একটি তালাবাদ্ধ ঘর থেকে ২টি রামদা, ৩টি ধারালো ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) আবু রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com