1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়, আগামীকাল হবে এক অপ্রতিরোধ্য শক্তি

মোঃ মহসিন খাঁন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

৯-১০ এপ্রিল, সারা বিশ্ব বাংলাদেশকে দেখবে এক ভিন্ন দৃষ্টিতে—একটি গতিশীল, সম্ভাবনাময় ও বিনিয়োগবান্ধব দেশ হিসেবে। নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ৫০টি দেশের ২,৩০০ জন শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ঢাকার ইন্টারকন্টিনেন্টালে সমবেত হচ্ছেন। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। বিশ্বজুড়ে আলোড়ন এলন মাস্কের স্টারলিঙ্ক এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বদরবারে আরও সুস্পষ্ট করবে। ইতিমধ্যেই গ্লোবাল ইনভেস্টরদের আগ্রহ বাংলাদেশকে নতুন বিনিয়োগের হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। এই বিনিয়োগ আসলে তৈরি করবে হাজারো উচ্চমানের চাকরির সুযোগ ডিজিটাল অর্থনীতির পথ প্রশস্ত করবে। ৫ম শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত হোন এখনই সময় ডিজিটাল ট্রান্সফরমেশন এবং অন্যান্য 5IR-স্কিল রপ্ত করার। আপনার দক্ষতাই হবে ভবিষ্যতের কর্মবাজারের টিকেট। বাংলাদেশ যদি এই গতিতে এগোয়, তবে আসিয়ান সদস্যপদ বা বৈশ্বিক কূটনৈতিক স্বীকৃতি অদূরভবিষ্যতের ব্যাপার। একটি নতুন পরিচয় বিদেশি দূতাবাস ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়াবে, তখন বিশ্বমাপের এই রূপান্তর আমাদের সকলের গর্বের বিষয় হবে। প্রফেসর ইউনুসের দূরদর্শী নেতৃত্বে আমরা আবিষ্কার করতে যাচ্ছি একটি নতুন বাংলাদেশ—সাহস, উদ্ভাবন ও সমৃদ্ধির। সময় এখন আমাদের।এই ঐতিহাসিক মুহূর্তে জাতি হিসেবে আমাদের দায়িত্ব—সুযোগকে কাজে লাগানো, দক্ষতা বাড়ানো এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্যের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়, আগামীকাল হবে এক অপ্রতিরোধ্য শক্তি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com