1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সখীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলে তরুণ নিহত

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল আহমেদ(১৮)নামের এক তরুণ নিহত হয়েছে।শনিবার সন্ধ্যায় গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের দেওদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়,নিহত তরুণ জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকার মোন্তাজ শেখের ছেলে।তিনি একজন টিকটকার ছিলেন।তিনি সখীপুরে অপর টিকটকার বন্ধু রবিউলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,অনলাইনে টিকটক ভিডিও করার সুবাদে সখীপুরের রবিউল নামের এক যুবকের সঙ্গে বাবুলের বন্ধুত্ব হয়।শনিবার বাবুল ইসলামপুর থেকে সখীপুরে বেড়াতে আসেন।তারা কয়েকজন বন্ধু মিলে পাঁচটি মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতীবান্ধা তালিম ঘরে বেড়াতে যান।সেখান থেকে সন্ধ্যায় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সখীপুরে বন্ধুর বাড়িতে ফিরছিলেন।
পরে দেওদীঘি বাজারে এলে সড়ক পাড় হতে যাওয়া একজন পথচারীকে বেপরোয়া গতিতে চলা বাবুলের মোটরসাইকেলটি ওই পথচারীকে ধাক্কা দেয় এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় বাবুল।এ ঘটনায় পথচারী ও অটোরিক্সার যাত্রী গুরুতর আহত হয়।আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সখিপুর থানার ওসি মো.জাকির হোসেন বলেন,নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।তার পরিবারকে খবর দেয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com