1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বদলগাছীতে হাজী বন্ধ করলেন প্রতিবেশীর রাস্তা: থানায় অভিযোগ

তুহিন রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

বদলগাছীতে এক হাজীর বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তার বন্ধ জোড় পূর্বক বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তকারী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত মজিদ উদ্দীন মন্ডলের ছেলে মহসিন আলী ও তার ভাতিজা মৃত মোশারফ হোসেনের ছেলে আল রাজী। এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবেশী মৃত ছামসুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আইগত প্রতিকার চেয়ে রবিবার রাতে বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আলহাজ্ব মোঃ মহসিন আলী (৬০) ও আল রাজি (৩৮) উভয়ে তার প্রতিবেশী। তারা বিত্তশালী হওয়ায় প্রতিবেশীকে কোন তোয়াক্কা না করে চলাচলের জন্য কোন রাস্তা না রেখে জোর পূর্বক বাড়ি নির্মাণ শুরু করেন। ভূক্তভূগী চলাচলের প্রয়োজনীয় রাস্তা রেখে বাড়ি নির্মাণের কথা বললে বিবাদী হাজী মহসিন আলী ক্ষিপ্ত হয়ে জানায় যে, কোন রাস্তা দিবে না। এরপর স্থানীয় সাইফুল ইসলাম নামে এক ছেলেকে ভাড়া করে এনে ভুক্তভোগীর উপর মারমুখী হয়ে বিভিন্ন হুমকি- ধামকী সহ প্রাণ নাশের ভয়ভীতি প্রদান করে। পরে ভুক্তভোগী প্রাণের ভয়ে সেখান হতে চলে এলে তারা সীমানার উপর টিন দিয়ে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে রাতেই বদলগাছী থানাতে একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, কিছুদিন আগে হাজী মহসিন এই বাড়ি করার সময় এক নির্মাণ শ্রমিককে মারধর করেন। উত্তর পাশে যে ঘর করেছে সেখানে মাত্র এক ফিট জায়গা ছেড়েছে আর ছাদের কার্ণিশ বাড়তি করেছে ডের ফিট। ঘর করার সময় আমার একটি আমের গাছ ভেঙে নষ্ট করেছে। এখন আবার রাস্তা না রেখে জোর করে ঘর করার চেষ্ঠা করছে। ভাড়াটে লোক এনে জোর পূর্বক কাজ করাচ্ছে। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি। আশা করি পুলিশ অন্যায়ের প্রতিকার করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, হাজী মহসিনের কাজই হল অন্যের উপর জুলুম করা। তাদের বাড়ির চারিপাশে দেখবেন জমি-পুকুর বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যেন তারা ছাড়া কেউ চলাচল করতে না পারে। তাদের হিসাব বিশ আনা বুঝে নিবেন। অন্যের কি সমস্যা হলো সেটা দেখার সময় নাই। তারা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনা। তিনি শুধু হাজী নয়, শয়তান হাজী। বদলগাছী থানার পুলিশ পরির্দশক (তদন্ত), মো: সাইফুল ইসলাম বলেন, কারও চলাচলের রাস্তায় কেউ বেড়া দিতে পারেনা। এবং বাড়ি করলেও চলাচলের রাস্তা বাদ রেখে প্রাচীর তুলতে হবে। আমরা ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com