1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

যশোরের চিহ্নিত সন্ত্রাসী নান্টুর ১৭ বছরের জেল

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র ও গুলিসহ আটক মামলায় পূর্ব বারান্দীপাড়া কাঠালতলার আলোচিত মাজহারুল ইসলাম নান্টুর ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। তিনি ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি আলোচিত মনির কসাইকে খালাশ প্রদান করেছেন। তিনিও ওই এলাকার মৃত আবুল হোসেন মহুরির ছেলে। বুধবার আসামিদের উপস্থিতিতে এ সাজা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ। মামলা সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ মার্চ রাত সাড়ে নয়টায় বারান্দীপাড়া নাথপাড়া এলাকায় ওই এলাকার রিপন ওরফে ধামা রিপনকে পেয়ে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্ত বিস্তার সংক্রান্ত বিষয় নিয়ে গুলি করে হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসীরা। কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বিষয়টি নজরে আসে কোতোয়ালি থানা পুলিশের। কোতোয়ালি থানার তৎকালীন এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম রাত নয়টা ৫০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়। এসময় নান্টুর বাড়ির সামনে থেকে নান্টু ও মনির কসাইকে আটক করে। পুলিশ তল্লাশি করে নান্টুর কোমর থেকে এক রাউন্ড বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় ওই দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও গুলি আইনে মামলা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এদিকে, মামলাটি তদন্ত করে এসআই আবুল কালাম আজাদ ৩১ জানুয়ারি আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ গত বুধবার মামলার রায় ঘোষনার দিনে বিচারক নান্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনে ১০ বছর ও গুলি আইনে আরও সাতবছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে মনির কনাইকে খালাশ প্রদান করেন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com