1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শীতার্ত মানুষদের পাশে রাবির বগুড়া জেলা সমিতি

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
অসহায়, গরিব ও ফুটপাতে বসবাসরত শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বগুড়া জেলা সমিতি। বুধবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে তিন শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় তারা রাজশাহী মেডিক্যাল কলেজের হাসপাতাল চত্বর, রেল স্টেশন ও ফুটপাতে অবস্থান করা শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
বগুড়া জেলা সমিতির পক্ষে কম্বল বিতরণ কাজে অংশ গ্রহন করেন বগুড়া জেলা সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষক প্রফেসর ড. মো. হাছানাত আলী, সাধারণ-সম্পাদক শামীম আহসান, সহ-সভাপতি অধ্যাপক ফজলে রাব্বি, রাকাবের ডিজিএম মাহমুদুল আলম, অধ্যক্ষ গোলাম মোস্তফা,  ব্যাংকার এস.এম. শহীদুল ইসলাম, মো রাসেলুর রহমান, মহিবুল হাসান সজল, আব্দুর রাজ্জাক, কাজী মো. ওয়ারেস হোসেনসহ প্রমূখ।
কম্বল বিতরণ সম্পর্কে জানতে চাইলে দ্য রাইজিং ক্যাম্পাসকে সমিতির সভাপতি প্রফেসর ড. মোহা হাছানাত আলী জানান, ‘বর্তমানে চরম দূর্যোগপূর্ণ একটি অবস্থা দেশে বিরাজমান। বাংলাদেশে শীত তীব্র আকার ধারণ করেছে। শীতে গরিব, এতিম ও অসহায় মানুষদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু শীতের পোশাক কেনার সামর্থ তাদের নেই। তাই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য এ শীতের বস্ত্র আমরা বিতরণ করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com