1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলে গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন নাথ ঘোষকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ এপ্রিল) রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে। রিপন নাথ ঘোষ (৪৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং নারায়ণ নাথ ঘোষের ছেলে। রোববার (১৩ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের সময় সৃষ্ট আইনশৃঙ্খলার অবনতির সুযোগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেশ কয়েকজন বন্দির সঙ্গে রিপন নাথ ঘোষ পালিয়ে যান। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে গ্রেফতারের লক্ষ্যে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। অবশেষে বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।আটকের পর রিপন নাথ ঘোষকে গাজীপুরের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com