1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

পান বরজের জমি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন দুর্গাপুর থানা পুলিশ

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ১নং নওপড়া ইউনিয়ন শ্যামপুর বউবাজার পূর্ব পাড়া রাসেল (২২)নামের এক যুবক পান বরজের জমি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুর্গাপুর উপজেলা ১ নং নওপাড়া ইউনিয়ন শ্যামপুর বউবাজার গ্রামে এ ঘটনা ঘটে, মৃত রাসেল একই গ্রামের মোঃ নাছের উদ্দিনের বড় ছেলে। জানা যায় রাসেলের মামাতো ভাই রাফিউল ফজরের নামাজ পড়ে তার ঘাসের জমিতে সেচ দিতে যান,ঘাসের জমি শেচ দিয়ে আসার পথে সকাল ৫.৫৫ মিনিটে দেখতে পান, পান বরজের পাশে বাশের সাথে গলায় রশি দেওয়া অবস্থায় একজন ব্যক্তি ঝুলে আছে।প্রথমে রাফিউল ভয় পেয়ে চিৎকার করে উঠেন, এবং মানুষকে ডাকাডাকি শুরু করেন রাফিউলের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষ। এসে দেখতে পান গলায় রশি দেয়া অবস্থায় মৃত রাসেল কে । এ সময় এলাকাবাসী দুর্গাপুর থানায় পুলিশের কাছে ফোন করেন পুলিশ এসে মৃত লাশটিকে নিচে নামান। মৃত রাসেল বিয়ে করেছেন ১ বছর আগে, এবং সে বাবা মার কাছ থেকে আলাদা থাকেন মৃত রাসেল পানের ব্যবসা করতেন এবং সপ্তাহ দুইদিন রবিবার এবং বুধবার দুর্গাপুর বাজারে তার দুলাভাইয়ের মুরগির দোকানে কাজ করতেন। সরজমিনে গেলে এলাকাবাসী বলেন রাসেল একজন খুব ভালো মনের ছেলে, তার চলাফেরা খুব ভালো কারো সাথে কোন খারাপ ব্যবহার করতেন না। রাসেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় এখন থমথম অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা মঠোফোনে বলেন, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন, এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com