1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে জোড়া খুন আসামীদের বাড়ী ঘরের লুট হওয়া মালামাল হাতেনাতে আটক

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে জোড়া খুনের আসামী ও তাদের পরিবারের সদস্যরা গ্রেফতার এড়াতে ও হামলার ভয়ে গ্রাম ছাড়া। এই সুযোগে মামলার বাদীপক্ষের লোকজনরা আসামী পক্ষের বাড়ী ঘরের আসবাবপত্র, টিন, নগদ টাকা, ধান, চাল লুটের অভিযোগ করে আসছিল। ঘটনাটি উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামে। সম্প্রতি ২৬ এপ্রিল শনিবার বেলা ১২টায় ভাংড়ি ব্যবসায়ীরা বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামে বাড়ী ঘরের পুরাতন আসবাবপত্র ক্রয়ের জন্য গেলে হত্যা মামলার বাদী পক্ষের লোকজন আসামী পক্ষের বাড়ী হতে লুট করা পাওয়ার টিলার, শ্যালো মেশিন, টেলিভিশন, বাক্স, হাড়ি পাতিল, বইসহ অন্যান্য আসবাবপত্র বিক্রি করে। বাদ যায়নি পবিত্র কুরআন শরীফও। ভাংড়ি ব্যবসায়ীরা ঐ সমস্ত মালামাল ক্রয় করে যাওয়ার পথে হাজিনগর ইউনিয়নের বেলীর মোড়ে আসামী পক্ষের আত্মীয় স্বজনরা দেখতে পেয়ে তাদের আটক করে। সাথে সাথে থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সরেজমিনে তদন্ত করে যায়।
এ বিষয়ে ভাংড়ী ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার চৌডালার আব্দুস সামাদ বলেন, আমরা ভাংড়ী ব্যবসা করে। আজ বুধুরিয়া ডাংগাপাড়া গিয়ে বাড়ী ঘরের এই সমস্ত আসবাবপত্র গ্রামের মানুষরা আমাদের কাছে বিক্রি করে। আমি তাদের তো চিনি না।
আরেক ভাংড়ী ব্যবসায়ী এই জেলার রহমনপুরের বোয়ালিয়ার মোঃ হাসান বলেন, আমরা নগদ টাকা দিয়ে এই সমস্ত জিনিসপত্র ক্রয় করি। আমরা তো বুঝতে পারিনি যে এ গুলো লুটের মালামাল। জানতে তো আর কিনতাম না।
বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামের আকতার হোসেন এ প্রতিবেদককে বলেন, ভাংড়ী ব্যবসায়ীরা আমাদের গ্রামের বজলুর ও জাহাঙ্গীরের কাছ থেকে কিনে নেই। তারা জোড়া খুনের আসামীদের বাড়ী থেকে এই সমস্ত মালামাল নিয়ে আসে।
আসামী পক্ষের আত্মীয় স্বজনদের অভিযোগ ঐ পক্ষের লোকেরা আমাদের বাড়ী থেকে নগদ টাকা, সোনা অলংকার, ধান, চাল, হাড়ি পাতিল সব কিছু লুট করে নিয়ে যায়। আজ তারা হাতে নাতে ধরা পড়লো। এই সমস্ত অপকর্মের হোতা বুধুরয়া গ্রামের আব্দুল, আইজুল মাষ্টার, ফইমুদ্দিন, ফারুক, কামরুল,  রাজ্জাক, আনোয়ার, মিজানুর, এমদাদুলসহ আরো অনেকে। আমাদের আবেদন লুট হওয়া মালামাল আমরা ফেরত পেতে চাই।
জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়ামতপুর থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com