1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশেই গ্রেপ্তার! স্বাধীন মতপ্রকাশ নিয়ে উঠছে প্রশ্ন

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের অধিকার ও রাজনৈতিক মতাদর্শের প্রকাশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বব্যাপী যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম গণতন্ত্রের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে, সেখানে ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার হওয়ার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মীরা যদি গোপনে কোথাও বৈঠক, সমাবেশ বা মিছিল করেন, তাহলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাদের গ্রেপ্তার করতে পারে। শুধু তাই নয়, বর্তমানে ফেসবুক বা ইউটিউবে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেন, মন্তব্য করেন, কিংবা কোনো ভিডিও প্রকাশ করেন, তাকেও গ্রেপ্তার বা হয়রানির মুখে পড়তে হচ্ছে।এমনকি, প্রবাসে অবস্থানরত ব্যক্তিরাও এই ধরনের কার্যক্রম চালালে তাঁদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ রয়েছে।রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, এটি শুধু মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং গণতান্ত্রিক চর্চার ওপরও বড় ধরনের আঘাত।
একজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক বলেন,
“যখন কোনো রাষ্ট্রে একটি নির্দিষ্ট মতাদর্শ প্রকাশ করাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তখন সেটি গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য বিপদসংকেত।”
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশকারী সাধারণ নাগরিকরাও আতঙ্কে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অবস্থানের ফলে বিরোধী মত দমন নয়, বরং একমুখী রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com