1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন? ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।   নিহত মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।   জানা গেছে, মোসলেহ উদ্দিনের তিনজন ছেলেমেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে আছেন।   স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকসেবী ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা।   নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে। কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।    শ্বশুর কামাল মাঝি বলেন, ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নয়।   হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com