1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

টাঙ্গাইলে স্হানীয়দের হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে স্হানীয়রা।রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তক্তারচালা বনানীপাড়া এলাকার মাহফুজ আহমেদ ওরফে মফিজের পোল্ট্রি খামার থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার মাফিজুরের পোল্ট্রি খামারের কর্মচারী আয়নাল খান(৩৫) পাশের উপজেলা মির্জাপুরের বংখুরী গ্রামের ইয়াবা ব্যবসায়ী ফারুকের আহমেদের নিকট হইতে বিক্রির উদ্দেশ্যে ২৩ পিস ইয়াবা ক্রয় করে নিয়ে আসেন।বিষয়টি উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব আল হাসান জানতে পেরে স্হানীয় লোকজন নিয়ে গিয়ে মাফিজুরের পোল্ট্রি খামার থেকে আয়নাল খানকে ইয়াবাসহ আটক করেন।পরে আটককৃত আয়নাল খাঁন কে ইয়াবাসহ পুলিশে সোপর্দ করেন স্হানীয়রা।আটক আয়নাল খান উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের আজিজুল খানের ছেলে।আটক আয়নাল খান বলেন,আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।তিনি আরও বলেন,উপজেলার তক্তারচালা বনানীপাড়া এলাকার আব্দুলের ছেলে রুহুল,একই এলাকার শামছুল হকের ছেলে শুকুর এবং উপজেলার ওলিয়ারচালা এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল আমাকে টাকা দিয়ে ইয়াবা কিনতে পাঠিয়ে দেয়।পরে ওই ৩ জনেই আবার আমাকে ধরিয়ে দেয়।আয়নাল খান জানায়,পাশের উপজেলার বংশীনগর গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী যুবরাজ মোটরসাইকেলযোগে বংখুরী গ্রামের ইয়াবা ব্যবসায়ী ফারুকের আহমেদের বাড়িতে নিয়ে গিয়ে যুবরাজ আমাকে ইয়াবা কিনে দেয়।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম ভুঞা বলেন,২৩ পিস ইয়াবাসহ আটককৃতকে গ্রেফতারের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com