1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের মধ্যে এনামুল ও সোহাগ নামে দুজনকে ১৫ দিন করে এবং সৈকত, তপন চন্দ্র রায় ও সুমন রানা নামের বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। আটকদের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা এবং তপনের কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত বাবুর ছেলে এনামুল (২৭), বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকার মৃত এনামুল হকের ছেলে সোহাগ (৩৮), পাঁচবিবির পরাহার গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে সৈকত (২০), একই উপজেলার ভিমপুর গ্রামের মৃত লাল মোহনের ছেলে তপন চন্দ্র রায় (৩২) এবং সদর উপজেলার পাকার মাথা এলাকার কদম আলীর ছেলে সুমন রানা (২৫)। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আ.ন.ম. হাসান, সিপাই মারুফ, বাবর আলী ও আলিফ মাহমুদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com