1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

বাগেরহাট ফকিরহাটে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই এর অভিযোগ

রাসেল শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলার  ফকিরহাট উপজেলার শুভ দিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম এবং তার কাছ থেকে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় আহত ব্যবসায়ী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর আহত ব্যবসায়ীর স্ত্রী মোছাঃ সাবিকুন্নাহার থানায় অভিযোগপত্রে উল্লেখ করেন, তার স্বামী আলফাজ মোল্লার সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি-সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ বিরোধের জেরে গত ১৪ মে (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে দিয়াপাড়া এলাকার নিজ দোকান থেকে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি।অভিযোগে বলা হয়, আলফাজ মোল্লা ঘেরের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার ইকরাম ঢালী (৪৫), আজিজুল ঢালী (৩৫), শরিফুল ঢালী (৩৮), আল-আমিন ঢালী (২৫) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ঘিরে ফেলে। এ সময় তাদের হাতে থাকা দা, হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং অভিযুক্ত ইকরাম ঢালী দা দিয়ে আলফাজ মোল্লার ডান পায়ে হাটুর নিচে একাধিক কোপ মারেন, যার ফলে গুরুতর জখম হয়ে সেখানে ৯টি সেলাই দিতে হয়। একইভাবে আজিজুল ঢালী বাম পায়ে কোপ দেয় যেখানে ১০টি সেলাই লাগে। শরিফুল ঢালী হাতুড়ি দিয়ে উভয় হাঁটুতে আঘাত করে হাঁটু ভেঙে দেন। আল-আমিন ঢালীসহ অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।
আহতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ইকরাম ঢালী আলফাজ মোল্লার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আলফাজ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com