1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় ধান রেখে রাস্তা বন্ধ, ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু

Abrar Alvi
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে সড়কে ধান রেখে রাস্তা এক লেন বন্ধ করায় ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ট্রাকে সংঘর্ষ , ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রমোথ কুমার সেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় ডোমার থানাধীন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনুলের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রমোথ কুমার সেন (৫০) ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষ্মণ মোহন সেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) এবং দিনাজপুর থেকে আগত যাত্রী মৃত কাইছার আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৩)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে ধান কেটে পালা করে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। এমন অবস্থায় ডিমলা থেকে বোড়াগাড়ীগামী একটি পাথরভর্তি ট্রাক ধানের পালার নিকটবর্তী হলে এবং বিপরীত দিক থেকে ডিমলামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে পাশ কাটাতে গেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে অটোরিকশার দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশারচালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রমোথ কুমার মৃত্যুবরণ করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাকি আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com