1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির

ভারতে অনুপ্রবেশ করে ফেরত আসার সময় বিজিবির হাতে আটক ২

মোঃ আবু বক্কর সিদ্দিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে সোমবার(২০) মে বিকেলে এ ঘটনা ঘটে। ভারতে অনুপ্রবেশ করে ফেরত আসার সময় বিজিবির হাতে আটক ২ অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু নিয়ে ফেরত আসার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, ঠাকুরগাঁওয়ের সীমান্ত পিলার ৩৭৬/৫-এস-এর কাছাকাছি এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক মো. মানিক (২৮) ও মো. রেজাউল ইসলাম ৮টি গরুসহ অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় নাগরভিটা বিওপির টহল দল গরুসহ তাদের আটক করে বিওপিতে নিয়ে আসে। পরে গরুগুলো স্থানীয় খোঁয়াড়ে এবং আটক ব্যক্তিদের বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ভারত কিংবা বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করতে পারবে না। তবুও বাংলাদেশের ওই দুই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে। ফেরত আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com