1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

যশোরের চুড়ামনকাটিতে চুরি হওয়া গরু উদ্ধার চোর শনাক্ত

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে কাদার দাগ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এলাকার মৃত আবু তাহেরের স্ত্রী বিধবা মমতাজ বেগম নিজেই চোর শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন। মমতাজ বেগম জানান, সোমবার রাতে তিনি তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান। রাত দুইটার দিকে বাছুরের চিৎকার শুনে গোয়ালে গিয়ে দেখেন গাভীটি নেই। তখনই তিনি আশপাশের মানুষদের ডাকেন। আগের রাতে ভারি বৃষ্টির কারণে গরুর পায়ের দাগ স্পষ্ট ছিল। সেই দাগ ধরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাগডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের বাড়ির কাছে গিয়ে থামে। সেখানে তারা একটি গোপন চোরাই গোয়াল ঘরে গাভীটিকে খুঁজে পান। ঘটনার জানাজানি হলে আশরাফুল পালিয়ে যান। তবে এলাকাবাসী পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, তিনি ও একই গ্রামের রিপন এবং ইমন মিলে গরুটি চুরি করেছেন। তিনি আরও জানান, তারা আগেও একাধিক চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, অভিযুক্ত আশরাফুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। গরুর মালিক মামলা করতে রাজি না হওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় গাভীটি মমতাজ বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com