1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

নীলফামারীতে পুলিশের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষাথী গ্রেফতার

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২০মে) সকালে পুলিশ লাইন্স একাডেমিতে পুলিশের নিয়োগ পরীক্ষায় একজনের পক্ষে প্রক্সি দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিলো মঙ্গলবার।
এদিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিলো আসাদ।
পরীক্ষা শুরুর প্র্যাকালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে ছবির মিল না থাকায় আসাদকে আটক করা হয়। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে এসেছি। আমার ভুল হয়ে গেছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন , তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন পরীক্ষাথী অংশগ্রহণ করে ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com