1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

মতিঝিলে তুচ্ছ টাকার দ্বন্দ্বে বন্ধু হত্যার করুণ পরিণতি

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
মাত্র ৩০ টাকার জন্য প্রাণ গেল এক তরুণের। বন্ধুর হাতে প্রাণ হারালেন মো. মমিন (২০)। রাজধানীর মতিঝিল এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ঘটনার একমাত্র এজাহারনামীয় আসামি রাকিব হোসেন (১৯) কে মতিঝিল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে।
মতিঝিল থানা সূত্র জানায়, নিহত মমিন ও রাকিব ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। ১২ মে সন্ধ্যায় তারা ও তৃতীয় বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি থেকে আম পেড়ে ৩৯০ টাকায় বিক্রি করেন। ভাগ করে নেওয়ার সময় রাকিব ৮০ টাকা খরচ করে ফেললে মমিন অতিরিক্ত ৩০ টাকা দাবি করেন। এই টাকা ঘিরেই শুরু হয় তর্কাতর্কি, যা পরদিন সকালে রূপ নেয় ভয়াবহ এক সংঘর্ষে।
১৩ মে সকাল ১০টায় পোস্টাল অফিসার্স কোয়ার্টারের পাশে ফের দেখা হলে উভয়ের মধ্যে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় মারেন। পাল্টা প্রতিক্রিয়ায় মমিন ইট তুলে নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে গলায় আঘাত করেন।আঘাতে মমিন মাটিতে লুটিয়ে পড়লে রাকিব রিকশা ডেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রাকিব পালিয়ে যায়।
মতিঝিল থানা মামলা রুজু করলে তদন্তকারী দল প্রযুক্তির সহায়তায় ২০ মে গভীর রাতে রাকিবকে গ্রেফতার করে। আদালতে হাজির করার পর সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠে এসেছে— তাহলে কি জীবনের মূল্য মাত্র ৩০ টাকা?
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com