1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে জোর করে জমি দখলে নিয়ে পরিবারকে ভূমিহীন করার পাঁয়তারা

গোলাম আজম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলার মহিষমুড়ি (মুসল্লী পাড়া) গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই স্ত্রীর,বড় স্ত্রী মৃত্যু গোলেনুর বেগমের সন্তান যথাক্রমে, মোঃ দেলোয়ার হোসেন(৫৫),মোঃ আঙ্গুর হোসেন(৫২), মোছাঃ কোহিনুর বেগম(৪৮), মোছাঃ রেখা বেগম(৪৫), মোছাঃ রিনা বেগম(৪৩), মোছাঃ মিনা বেগম(৪০) ও মোছাঃ রাশেদা বেগম(৩৯) পরস্পর যোগ-সাজশে জোর করে মৃত্যু কফিল উদ্দিনের ২য় স্ত্রী(ছোট স্ত্রী) মোছাঃ জমিলা বেগম(৬০) ও তার সন্তান যথাক্রমে, মোছাঃ কল্পনা বেগম(৪০) মোঃ কামরুজ্জামান(৩৯), মোঃ জাহাঙ্গীর আলম(৩৮) মোছাঃ মাহাফুজা আক্তার বুলবুলি(৩০) ও একমাত্র নাতি,মোঃ সৈকত (১৬) কে ২০১২ সালে কফিল উদ্দিন তার মোট সম্পত্তি ৮৬৪ শতক থেকে ১ম স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। একই ভাবে,২য় স্ত্রী ও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। আরো ২৮৮ শতক জমি নিজের(কফিল উদ্দিন) নামে রেখে দেন। ভুক্তভোগী ২য় স্ত্রী জমিলা বেগম এই প্রতিবেদককে জানান,চলতি বছরে আমার স্বামী কফিল উদ্দিন মৃত্যু বরণ করলে, ১ম স্ত্রীর ছেলেমেয়েরা(দেলোয়ার গং)২য় স্ত্রীর সৎ মা ও ছেলেমেয়েদের উপর বিভিন্নভাবে অত্যাচার(পুকুরের মাছ মারা,জমির ধান কাটা,মারামারি)শুরু করে তাদের নামে থাকা সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,১ম স্ত্রীর ছেলেমেয়েদের নামে থাকা ২৮৮ শতক জমি নিজেদের নামে থাকা সত্ত্বেও তারা(দেলোয়ার গং)বাবার নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নিয়েছে।আবার সৎ মা ও সৎ ভাই বোনদের নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে। অত্র এলাকার স্থায়ী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন,দেলোয়ার ও আঙ্গুর মিয়ার ছেলেরা সেনাবাহিনী ও বিজিবির চাকুরী করেন,এই জোরে তারা জোরপূর্বক তাদের সৎ ভাই-বোনদের জমি দখল করে নিয়ে তাদেরকে ভুমিহীন করার চেষ্টা করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com