1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার সদরের চকবোচাই এলাকায় ট্রাক ও সিএনজির  মুখোমুখি সংঘর্ষে একজন নিহত  হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া গাবতলী রোডের চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার মোঃ সাইফুল ইসলাম মতি (৬০)। আহতরা হলেন, মতির স্ত্রী মোছাঃ রুবিয়া ইসলাম বিউটি(৫৫), ভাই মোঃ টিপু সুলতান (৪৫), সোনাতলার মোঃ আলমগীর হোসেন আলম (৪২)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ওসি সেরাজুল ইসলাম। স্থানীয়দের বরাতে তিনি জানান, গাবতলী থেকে সিএনজি টি যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। চকবোচাই এলাকায় গাবতলীমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি জানান, ঘটনার পরপরই আহত অবস্থায় চারজনকে শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে সাইফুল ইসলাম মতি নামে একজন মারা যান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com