1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরহাদ মৃধা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরার চালা নতুন বাজার এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সালমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৩৯ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সালমান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com