1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

লালমনিরহাটে পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলের ধাক্কায় ১ নারী নিহত

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

শনিবার (২৪ মে) বিকাল ৪ ঘটিকার দিকে লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে,পুলিশের মোটর সাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটে। নিহত নিলিমা রানী স্থানীয় সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলিমা রানী নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন। এ সময় চামটাবাজার থেকে একজন সহকর্মীকে সঙ্গে নিয়ে কনস্টেবল আশিক কালীগঞ্জ থানায় ফিরছিলেন। খালিসা গ্রামে পৌঁছালে নিলিমা রানীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিলিমা রানী রাস্তায় পড়ে গিয়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এসময় কনস্টেবল আশিক সহ দুজনেই আহত হয়। স্থানীয়রা দ্রুত নিলিমা রানীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায় এবং আহত কনস্টেবল ” আসিক”কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক উপস্থিত হয়ে জানান, উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে আপোষ-মীমাংসা হওয়ায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান , “নিলিমা রানী রাস্তার নিচের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের মোটরসাইকেলটির গতি বেশি ছিল, তাই সেটি নিলিমাকে ধাক্কা দিয়ে তার বুকের উপর দিয়ে চলে যায়।” ওসি সেলিম মালিক আরও জানান, ” সহকারী সুপার (বি সার্কেল) কার্য়ালয়ের কাজ শেষে ফেরার পথে কনস্টেবল আশিক এ দুর্ঘটনার শিকার হন। নিহতের পরিবার কোনো অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com