1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

অ্যাসিড নিক্ষেপ করে নারীকে হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক নারী পোশাকশ্রমিককে অ্যাসিড নিক্ষেপ করে হত্যার দায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের মো. নাঈম মল্লিক (৩২)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে নাঈম মল্লিকের সঙ্গে সাটুরিয়া উপজেলার ফেরাজিপাড়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে সাথীর (২৫) বিয়ে হয়। মাদকসেবী হওয়ায় নাঈম ঠিকমতো কাজ করতেন না। যৌতুকের জন্য সাথীকে মারধর করতেন তিনি। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেয়ে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সাথী ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি শুক্রবার কারখানা বন্ধ থাকায় সাথী বাবার বাড়িতে ছিলেন। ওই দিন রাতে মা জালেখা বেগম ও ছোট বোন ইতি আক্তারের সঙ্গে ঘুমিয়ে পড়েন সাথী। দিবাগত রাত প্রায় ১টার দিকে ঘরের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে সাথীর শরীরে অ্যাসিড ছোড়েন নাঈম। অ্যাসিডে সাথীর মুখ, গলা ও হাত ঝলসে যায়। এ ছাড়া সাথীর মা ও ছোট বোনের শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড লেগে যায়। এরপর রাতেই সাথী এবং তাঁর মা ও ছোট বোনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন চিকিৎসকের পরামর্শে সাথীকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২২ সালের ২৯ জানুয়ারি সাথীর মামা মো. লাল মিয়া বাদি হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে নাঈমকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। ওই বছরের ২ ফেব্রুয়ারি আসামি নাঈমকে গ্রেপ্তার করে র‌্যাব-৪-এর মানিকগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এর পর ওই বছরের ১০ ফেব্রুয়ারি দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। এর পর মামলাটির সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও সাটুরিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ২০২২ সালের ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় বিচারকাজ চলাকালে ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের সাক্ষ্য এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে (বাদি) মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী লাল মিয়া বলেন, ‘এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com