1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামী নুর ইসলাম বাবু’কে যশোর জেলার কোতোয়ালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি ৩।প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার।

জানা যায়, শনিবার  (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী থানাধীন বেজপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুর ইসলাম বাবু (৫৬) পিতা-মোঃ মুনসুর আলি শেখ, সাং-কাউরিয়া রেইলগেট ঋষিপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর’কে গ্রেফতার করে।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ধৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করত। তার নামে যশোর ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা বিদ্যমান আছে। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ হাতেনাতে ধরা পড়ে।
আসামীর নামে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মামলা নং-২৫, তারিখ-১৯/০৯/২০১৪ ইং,  ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।

তিনি আরো জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাজাপ্রাপ্ত আসামী বলে স্বীকার করেছে। সে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ ১০(দশ) বছর ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com