1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নারায়ণগঞ্জের হাজার হাজার অবৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে হাজার হাজার অবৈধ গ্রাহকের গ্যাস  সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। নারায়ণগঞ্জের বন্দরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় দেড় হাজার গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ৫ই জানুয়ারি সোমবার দুপুরে বন্দর উপজেলার কুড়িপাড়া ও দক্ষিণ লক্ষণখোলা এলাকার চারটি স্পটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামসিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ কিলোমিটার বিস্তৃত বিভিন্ন আবাসিক এলাকার আনুমানিক প্রায় দেড় হাজার গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া জব্দ করা হয় ৭০০ থেকে ৮০০ ফুট অবৈধ পাইপ ও অসংখ্য রাইজার।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌ.মো: এরশাদ মাহমুদ, উপ-ব্যবস্থাপক প্রকৌ. মোঃ রিয়াজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌ. মোঃ রিফাত আব্দুল্লাহ সহ সকল কর্মকর্তা কর্মচারী। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুমিকা রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যবৃন্দ। অভিযান শেষ করে বিচ্ছিন্নকৃত স্পটগুলো স্থায়ীভাবে বন্ধ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com