1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজাপুরে একই স্থানে দুটি বাস খাদে, বহু যাত্রী আহত

Jakaria Howlader
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার মিলবাড়ি এলাকায় আজ বুধবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

দুর্ঘটনায় পতিত বাস দুটি ওয়েলকাম পরিবহন এবং যমুনা লাইন নামক ঢাকাগামী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে  সাড়ে ৫টার দিকে প্রথমে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এরপর কিছুক্ষণ পর একই স্থানে আরেকটি বাসও একইভাবে খাদে পড়ে। মিলবাড়ি এলাকায় একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাই। স্থানীয়রাও দ্রুত এগিয়ে এসে সহযোগিতা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বৃস্টির  কারণে চালকরা নিয়ন্ত্রণ হারান।”এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com