1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ডাকাতদলের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী খুন গৃহকর্তা গুরুতর আহত

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে বাড়ী ডাকাতিকালে ডাকাতদলের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী মোরশেদা বেগম বিউটি (৩৮) খুন এবং তার স্বামী গৃহকর্তা মিজানুর
রহমান (৪৫) গুরুত্বর আহত হয়েছেন।আহত গৃহকর্তা মিজানুর রহমান বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে খুন-ডাকাতির এ ঘটনাটি ঘটে।নিহত মোরশেদা বেগম বিউটি স্থানীয় ছড়ান ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং গৃহকর্তা মিজানুর
রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ আলিম মাদ্রাসার মাওলানা শিক্ষক।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতো মিজানুর রহমান ও মোরশেদা বেগম বিউটি পরিবারের লোকজনসহ নিজ নিজ শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে ডাকাতদল বাড়ীর লোকজনদের বেদম মারপিট করে। এতে গৃহকর্তামিজানুর রহমান ও গৃহকর্ত্রী মোরশেদা বেগম বিউটি বাধা দেয়।একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ডাকাতরা তাদেরকে এলোপাথারি ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় গৃহকর্তা মিজানুর রহমান ও গৃহকর্ত্রী মোরশেদা বেগম বিউটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পথিমধ্যে গৃহকর্ত্রী মোরশেদা বেগম বিউটি মারা যান। আহত মিজানুর রহমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এ সময় তাদের বাধা দেয় মিজানুর রহমান ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটি। একপর্যায়ে তাদেরমধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে উপ¯ি’ত হয়ে আহত বিউটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মারা যান। আহত অব¯’ায় তার স্বামী মিজানুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই দম্পতির একজন মেয়ে এবং একজন পুত্র সন্তান রয়েছে।ওসি আরও বলেন, নিহত গৃহবধূর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমান সু¯’্য হলে ক্ষতির পরিমাণসহ মূল ঘটনা জানা যাবে। রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সর্বো”চ গুরুত্ব দিয়ে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com