1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
গাজীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক (১৯৮৭ – ১৯৯০), আহাম্মেদ রেজাউল ইসলাম রুবেল (আহমেদ রুবেল) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন অভিনেতা রুবেল।

আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাবা-মার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন গাজীপুরে। এইচএসসি পরীক্ষার পর কাজের সূত্রে ঢাকায় থাকা শুরু করেন। বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

বিভিন্ন সময়ে নানা টিভি নাটকে অভিনয় করে নাম কুড়িয়েছেন আহমেদ রুবেল। হুমায়ূন আহমেদের অনেক নাটকে দর্শক তাকে গ্রহণ করেছেন ভিন্নরূপে। দরাজ কণ্ঠের জন্য বরাবরই তিনি ছিলেন জনপ্রিয়।মঞ্চ ও ছোট পর্দার এই অভিনেতা ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com