1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবি উপাচার্যের সাথে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ড্রিগহাম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাৎকালে তারা জলবায়ু পরিবর্তন কীভাবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অধিবাসীদের জীবনে প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে বরেন্দ্র অঞ্চলে জলবায়ুর প্রভাব কেমন হবে এ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও এমা ড্রিগহাম রাবির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শিশু ও নারী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইউনিসেফের সাথে ভবিষ্যতে কাজ করবে বলে উপাচার্য ইউনিসেফকে আশ্বাস প্রদান করেন।
এসময় রাবির পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং ইউনিসেফের পক্ষে ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ফারুক আদ্রিয়ান ডুমান, রুহুল আমিন ও রাজশাহী-রংপুর অঞ্চলের ইউনিসেফের প্রধান মো. এ. এইচ. তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com