1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

দুর্গাপুরে এক রাতে বিদ্যুৎ এর ২ ট্রান্সফর্মার চুরি

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে এক রাতেই পল্লী বিদ্যুৎ এর ২ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে উপজেলার সদর ইউনিয়ন এর মধ্যম বাগান এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে এলাকাবাসী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পল্লী বিদ্যুৎ দুর্গাপুর জোন অফিসে জানালে তৎক্ষণাৎ  ইউপি চেয়ারম্যান চুরির ঘটনাস্থল পরিদর্শন করেন। এই চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা দুর্ভোগে পরেছে বলে যানাজায়।

চুরির বিষয়টি নিয়ে শিক্ষক মাহবুব আলম জানান, সংঘবদ্ধ চোর চক্র ওই এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মারের খোলস রেখে ভেতরের দামি তামার তার ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এমন চুরির ঘটনা আমরা এই প্রথম দেখেছি, আমাদের এলাকায় এটি বিরল। ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি অত্যন্ত দুঃখ জনক, এসব চুরি ঠেকাতে হলে আমাদের আরো বেশি সচেতন হতে হবে পাশাপাশি প্রশাসনকেও চুরির বিষয়ে আরো বেশি নজরদারি বাড়াতে হবে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন,ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং জরুরী ভাবে ঐ এলাকায় নতুন ট্রান্সফরর্মার সরবরাহ করে প্রাথমিক সমস্যার সমাধান করার জন্য কাজ চলমান। এখন প্রায়ই চুরির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১৭টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে তাই চুরি রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com