1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

কক্সবাজারে সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা। যৌথ বাহিনীর অভিযানে জানা যায়, অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা (৪৭ প্যাকেট) উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করেন যে তার পেটের ভেতরে ইয়াবা ছিল। পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা বের করে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে এই চক্র অভিনব পদ্ধতিতে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছে। সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com