1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে মুদি দোকানে সেনা অভিযানে বিপুল পরিমান মাদক, দেশী অস্ত্র ও চোরাই মোবাইল আটক! গ্রেফতার ২

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
নড়াইলের রূপগঞ্জ বাজারের লক্ষ্মীভান্ডারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে মধ্য রাত ১ টা  পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এসময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে যোগ দেন।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু(৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস(২১)।
জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশিয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সাথে যোগ দেন জেলা পুলিশের একটি দল।
সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই জনকে। এসময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০ টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান,  ১৮ টি বিদেশি চাকু, ১৯ টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দ কৃত মালামাল সহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com