1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

মানব পাচারের মামলায় গ্রেফতার চীনা নাগরিকসহ দুজনের রিমান্ড শেষ : বেরিয়ে এলো মূল হোতা আরেক চীনা নাগরিকের নাম

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়ায় বিয়ের ফাঁদে ফেলে মানব পাচারের মামলায় চীনা এক নাগরিকসহ গ্রেফতার দুজনের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে গতকাল (২১ সেপ্টেম্বর) । বেরিয়ে এলো মূল হোতা আরেক চীনা নাগরিকের নাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া থানা কার্যালয়ে
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম একান্ত সাক্ষাৎকারে এ তথ্য সব নিশ্চিত করেন ।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জনা গেছে, গ্রেফতারকৃতদের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশী লিমা ও সুমাই নামে দুজনকে চীনে পাচার করা হয়েছে । তারাও এই মামলার আসামী । এর সাথে অন্য আসামী আরেক চীনা নাগরিক ইলা ও বাংলাদেশের সাগর নামে দুজনও জড়িত । মূলত চীনা নাগরিক ইলার মাধ্যমেই গ্রেফতারকৃত চীনা নাগরিক লি ওই হাও ( Li Wei Hao) এ দেশে আসেন । তাই ইলা ও তার দোভাষী সাগরকে গ্রেফতার করতে পারলেই আরো বিশদ জানা যাবে । কেননা, মনে হচ্ছে তারা দুজনেই এই চক্রের মূল হোতা । তিনি আরো বলেন, মামলার মোট ৬জন আসামির মধ্যে গ্রেফতারকৃত দুজন ছাড়া বাকীদের ঠিকানা প্রায় অজ্ঞাত । এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪/৫ জনকে । সব মিলিয়ে আমরা আমাদের তদন্ত ও পুলিশী কার্যক্রম গুরুত্বের সাথে অব্যাহত রেখেছি ।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌরসভার সলফ কমলপুর থেকে চীনা নাগরিক লি ওই হাও ( Li Wei Hao) ও কুড়িগ্রামের মো. ফরিদুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করে ও ভুক্তভোগী তিনকে উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ । পরে ঐ দিনই ভুক্তভোগী আলফা আক্তারের বাবা রুবেল মিয়া একটি মামলা দায়ের করেন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com