1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জয়পুরহাটের ভাদশা দুর্গাদহ এলাকার কলার হাট বেশ জনপ্রিয়

মোঃ মুন্না হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ভাদশা দুর্গাদহ এলাকার কলার হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কলা কিনতে আসেন ব্যবসায়ীরা। রমজান এলে সে সমাগম বেড়ে যায় আরো কয়েক গুণ। তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ, হাটের জায়গা সঙ্কট খাকলেও খাজনা আদায় হচ্ছে বেশি।
জয়পুরহাট সদর উপজেলার ভাদশা দূর্গাদহ কলার হাটে প্রতিদিনের চিত্র এটি। আশপাশের জেলা, উপজেলা ও গ্রাম থেকে অনুপাম, সবরি, সাগর ও চাপা কলা হাটে নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা।মান এবং জাত অনুযায়ী প্রতি ছড়ি কলা বিক্রি হয় আড়াইশ’ থেকে এক হাজার টাকায়। এখান থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক কলা যায় ঢাকা, সিলেট, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, কুমিল্লা ও রাজশাহী থেকে ব্যাপারীরা কলা কিনে নিয়ে যায়।তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ, হাটে জায়গা সঙ্কটের পাশাপাশি খাজনা আদায় হয় বেশি। তাই ন্যায্য খাজনা আদায়ের দাবি জানান তারা।
জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবার কলা চাষ বেশি হয়েছে। তাই চাষিদের মনিটরিং-এর পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, সাগর এবং চাপা কলার বেশি চাষ হচ্ছে। কৃষি অধিদপ্তর কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। জয়পুরহাট জেলায় এবার ৬০০ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকরা। চাহিদা থাকায় লাভও করছেন ভালো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com