1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদেশফেরত ঋণগ্রস্ত এক যুবক আত্মহত্যা করেছেন। নিজাম উদ্দিন (২৮) নামে ওই যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিনের মৃত্যু হয়।

নিজাম উদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর কালিতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।স্থানীয়রা জানান, উপজেলার মধুপুর কালিতলা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মানব প্রচারকারী জুয়েল রানা কিছুদিন আগে প্রতিবেশী নিজাম উদ্দিনসহ এলাকার বেশ কিছু যুবককে লোভ দেখিয়ে বিদেশে চাকুরী নিয়ে দেওয়া কথা বলে তাদের নিকট থেকে সাড়ে ছয় লাখ টাকা হাড়ে হাতিয়ে নিয়ে বিদেশে পাঠায়। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান নিজাম উদ্দিনসহ অনেক যুবক। তাদের মধ্যে নিজাম উদ্দিন বিদেশে কাজ না পাওয়ায় কয়েকদিন পরেই দেশে ফিরে আসেন। অর্থ উপার্জন না করেই দেশে ফেরায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। নিজাম উদ্দিন বাড়ীতে এসে জুয়েলে নিকট টাক ফেরত চাইলে সে সময় ক্ষেপন করে আসার এক পযার্য়ে নিজাম উদ্দিন গত মঙ্গলবার দুপুর ১টায় তিনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যার জন্য পরিবারের সকলের অগোচরে বিষাক্ত গ্যাস খেয়ে ছটফট করতে শুরু করেন।

পরে বাড়ির লোকজন তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, মৃতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে মৃতের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com