1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ফেনী সদর উপজেলা–২ আসনে রিভিউ দাবিতে ভোটারদের আন্দোলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৮৪ বার পড়া হয়েছে

রিভিউ না হলে ভোট কেন্দ্রে যাব না”—লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের ছুট্রি মিয়া

ফেনী সদর উপজেলা ২ আসনের রিভিউ আবেদন জানিয়েছেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের ধানের শীষের ভোটাররা।
শুধু দক্ষিণ চাঁদপুর নয়—পুরো লেমুয়া ইউনিয়নের ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের ভোটারদের মুখে একটাই দাবি,
“ফেনী সদর উপজেলা ২ আসনের রিভিউ চাই।”

২ নং ওয়ার্ডের বাসিন্দা ছুট্রি মিয়া দৈনিক দেশ বুলেটিন  প্রতিনিধির কে বলেন,

“যদি রিভিউ না হয়, আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। আমাদের ভোটের অধিকারকে শ্রদ্ধা করতে হবে। বিএনপি-সমর্থিত জনগণকে অবহেলা করা যাবে না।”

স্থানীয় সূত্রে জানা যায়, লেমুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পরিচালিত এক জরিপে দেখা গেছে— শতভাগ বিএনপি-সমর্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা রিভিউ না হলে ভোট দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

ভোটারদের অভিযোগ, বর্তমান আসন বিন্যাসে বিএনপির কর্মী-সমর্থকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। তারা মনে করেন, রিভিউয়ের মাধ্যমে ন্যায়সঙ্গত আসন পুনর্বিন্যাসই ফেনীর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ফেনী সদর উপজেলা–২ আসনের এই রিভিউ দাবি এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com