1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সিংগাইরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর সাথে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে প্রবাস ফেরৎ বাদশা (৫১) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার ১নং ওয়ার্ড নয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-বাদশা মিয়া ঐ এলাকার মৃত.কাঙ্গালের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,বাদশা মিয়া দীর্ঘ ২৬ বছর প্রবাসে ছিলেন । মাঝে মধ্যে ছুটিতে দেশে আসতেন। বিদেশ থেকে রোজগারে টাকা স্ত্রীর কাছে দিতেন। ইতিমধ্যে প্রবাস জীবন শেষ করে দেশে আসেন। দেশে এসে প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব-নিকাশ নিয়ে প্রায় সময় স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঝগড়া হয়। এতে যন্ত্রনা সহ্য করতে না পেরে পরিবারের অজান্তে বৃহস্পতিবার রাত ১০ টা হতে শুক্রবার সকাল ১১ টার মধ্যে যেকোন সময় নিজ বসতবাড়ির উত্তর ভিটির চৌচালা টিনের ঘরের পশ্চিম রুমে কাঠের আড়ার সাথে লাইলনের রশি দিয়া ফাঁস লাগাইয়া তিনি আত্মহত্যা করেছে বলে জানাযায়।

সিংগাইর থানার এসআই মো.সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার ও সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com