1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

নেত্রকোনা ডিপিও অফিস ভবন নির্মাণে ধীরগতি: ভোগান্তিতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিও) নতুন ভবন নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা এবং ঠিকাদারের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিলম্বের কারণ ও নির্মাণ কাজ:স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে এবং মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, নেত্রকোণা, নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। কাজের শুরু তারিখ ছিল ৩০/০৩/২০২৩ ইং এবং নির্মাণ কাজ সমাপ্তির নির্ধারিত তারিখ ছিল ২২/০৬/২০২৪ ইং। তবে, নির্ধারিত সময়সীমা প্রায় শেষ হতে চললেও অদ্যাবধি কাজ সম্পন্ন হয়নি। বরং, ঢিলেঢালাভাবে কাজ চলায় পুরো প্রক্রিয়ায় স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তার বক্তব্য: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো: শহিদুল আজম জানান, ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দৈনন্দিন কাজ পরিচালনায় মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “অফিস কার্যক্রম চালাতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে এবং প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।” সাংবাদিকদের পর্যবেক্ষণ: সম্প্রতি ভবনটির নির্মাণ কাজ পরিদর্শনে যান জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক বাবু শ্যামলেন্দু পাল,জেলা প্রেস ক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম। পরিদর্শন শেষে তাঁরা উভয়েই মত দেন যে, দ্রুত কাজটি শেষ না করাতে কর্মক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত সমাপ্তির জোর দাবি: পরিদর্শনকারী সাংবাদিকদ্বয় এবং সংশ্লিষ্টরা অবিলম্বে নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, নেত্রকোণার প্রতি জোর দাবি জানিয়েছেন যেন তারা দ্রুত গতিতে এবং কার্যকরভাবে কাজটি সম্পন্ন করে। সময়মতো কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে, তা দ্রুত দূর করে ভোগান্তি থেকে রেহাই দিতে জোর আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com