1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

অক্সফোর্ডের ভ্যাকসিন দিয়ে প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল ব্রাজিলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ব্রাজিলে প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভ্যাকসিন ক্যানডিডেট দিয়ে এই পরীক্ষা হবে।

ব্রাজিলের হেলথ সার্ভিলেন্স এজেন্সি অ্যানভিসা ও সাও পাওলোর ফেডারেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অক্সফোর্ডের ডিএনএ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে জুন মাসে। অ্যানভিসা জানিয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালের জন্য দুই হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছে।

রেফারেন্স সেন্টার ফর স্পেশাল ইমিউনোবায়োলজিক্যালস-এর সমন্বয়ক লিলি ওয়েক্স বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সংক্রমণ ঠেকাতে না পারলে মৃত্যু আরও বাড়বে। সাও পাওলোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। করোনা সংক্রমণের এপিসেন্টার হয়ে উঠেছে সাও পাওলো। সেখান থেকেই কোভিড ট্রায়ালের জন্য হাজার জনকে বেছে নেওয়া হয়েছে।

অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিমের তৈরি ভেক্টর ভ্যাকসিনের ক্নিনিক্যাল ট্রায়াল রেসাস প্রজাতির বানরের উপর ব্যর্থ হয়েছে। এই বানরের শরীরে কোভিড সংক্রমণ রুখতে না পারলেও নিউমোনিয়া প্রতিরোধ করেছে এই ভ্যাকসিন। মানুষের শরীরে কীভাবে এই ভেক্টর ভ্যাকসিনের প্রয়োগ সফল হবে সেই নিয়ে বৃহত্তর গবেষণা চলছে অক্সফোর্ডে। গবেষণার নেতৃত্বে রয়েছেন ভাইরোলজিস্ট সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও অধ্যাপক অ্যাড্রিয়ান হিল। অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে নতুন করে ভ্যাকসিনের ডিজাইন করছে অক্সফোর্ড।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে অ্যাস্ট্রোজেনেকার ইউনিটে তৈরি হচ্ছে এই ভ্যাকসিন ক্যানডিডেট। তত্ত্বাবধানে রয়েছে অক্সফোর্ডের টিম। চলতি মাসেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুসারে, ব্রাজিলে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৬২। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের।

ব্রাজিলের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সিস ডিরেক্টর মাইক রায়ান বলেছেন, লাতিন আমেরিকার বহু দেশে করোনার সংক্রমণ নিয়ে চিন্তার কারণ রয়েছে। তবে এই মুহূর্তে ওই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com