1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার  কদমতলা বাজার একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ তাজা কাঁচা সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করেন।

বুধবার ( ২৯ এপ্রিল) বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন শাকসবজির দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী রয়েছে।

 বিভিন্ন সবজির দামে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। মৌসুমি সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি পর্যায়ে দামের ওঠানামার কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় সবজির দাম তুলনামূলকভাবে মাঝারি থেকে কিছুটা বেশি অবস্থানে রয়েছে। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, পরিবহন খরচ বৃদ্ধি ও পাইকারি বাজারে সরবরাহের তারতম্যের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আজকের বাজার দর (প্রতি কেজি)

  • আলু: ২৫–৩০ টাকা

  • পেঁয়াজ: ৫০–৬০ টাকা

  • টমেটো: ৪০–৫০ টাকা

  • কচু ৫০ টাকা কেজি

  • গাজর ৫০ টাকা কেজি

  • ঢেঁড়স ৪০ টাকা

  • কলা প্রতি কেজি ৩০ টাকা

  • বেগুন: ৪০–৬০ টাকা

  • কাঁচা মরিচ: ৬০–৮০ টাকা

  • উচ্ছে ৮০ টাকা কেজি

  • কচুর লতি ২৫ টাকা আটি

  •  থানকুড়ি পাতা ১৫০ টাকা কেজি

  • করলা: ৫০–৬০ টাকা

  • লাউ (প্রতি পিস): ৪০ টাকা

  • মিষ্টি কুমড়া (প্রতি কেজি): ৩০–৪০ টাকা

  • বরবটি ৪০ টাকা

  • নারিকেল প্রতিটি পিস ৮০ থেকে ১০০ টাকা

  • সজনার ডাটা ৫০ টাকা কেজি

  • কাঁচা মরিচ ৫০ টাকা কেজি

  • কাঁঠাল ৩০ টাকা কেজি

  • সিম ৮০ টাকা কেজি

  • টমেটো ৪০ টাকা কেজি

  • পেঁপে ৪০ টাকা কেজি

  • গোল আলু ১৬- ১৮ টাকা কেজি

  • লেবু প্রতি পিস  ৪ থেকে ৫ টাকা

  • লাল শাক ৮ টাকা তাড়ি

  •  বিট কফি ২০ টাকা কেজি

  • কচুর লতে ৩০ টাকা  তাড়ি, ৬০ টাকা কেজি

  • শসা ৬০-৭০  টাকা কেজি

  • কোয়েল পাখির ডিম ৩ পিস

  • হাঁসের ডিম ১৫ টাকা পিস

  • ব্রয়লার ডিম ১০ টাকা পিস

  • ভাঙান মাছ ৭০০ টাকা কেজি

  • সিলভার 230 টাকা

  • রই মাছ ২৫০-৩০০ টাকা

  • বাগদা মাছ ৯০০ টাকা কেজি

  • চিংড়ি মাছ ৮০০ থেকে ৯০০ টাকা কেজি

  • টেংরা মাছ ও ২০০ টাকা

  •  তেলাপিয়া মাছ ১৮০ টাকা কেজি

  • বাটা মাছ ১৮০ টাকা

  • সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি

  • ব্রয়লার ১৮০ টাকা কেজি

বিক্রেতারা জানান, গত কয়েকদিনের তুলনায় কিছু সবজির দাম সামান্য বেড়েছে, বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের ক্ষেত্রে। অন্যদিকে আলু ও শসার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, “প্রতিদিনই বাজারে এসে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। আয় অনুযায়ী খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে দাম কিছুটা  দাম আরো বাড়তে পারে। কৃষিপণ্য বাজারের স্বাভাবিক ওঠানামার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সার্বিকভাবে কদমতলা বাজারে আজ সবজির দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com