1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ-

সজীব খান, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

 

গাজীপুরের শ্রীপুরে ৬৮০ টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

১৭ জুন বুধবার দুপুরে ফ্যামিলি কার্ড পইলটিং কর্মসূচির ৩য় পর্যায়ে কার্ড বিতরণ  কার্যক্রমের শুভ উদ্বোধনের ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘের মাঠে  এ ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সংসদ  অধ্যাপক

ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা,বিএনপি নেতা পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ। এসময়  বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কার্ড গ্রহণকারী ৬শ ৮০ জন উপকারভোগী ও উপস্থিত ছিলেন। সারা দেশে ২০ টি স্থানে পাইলটিং প্রকল্পের আওতায় শ্রীপুরেও এ ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। এসময় হবিগঞ্জে প্রধান মন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার সহ মনিটরের মাধ্যমে সারা দেশে কার্ড বিতরণের অনুষ্ঠান প্রচার করা হয়। প্রধান মন্ত্রীর কার্ড বিতরণ উদ্বোধনের পরেই শ্রীপুরের ৬ শ ৮০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু এমপি।অনুষ্ঠান চলাকালে মোবাইলে টাকা চলে আসতে থাকে।এসময় টাকা পেয়ে কার্ডধারী মহিলাদের উচ্ছসিত হয়ে আবেগাপ্লুত হতে দেখা যায়।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com