1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত‍্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, এ দুটি মামলায় তার বিরুদ্ধে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে, হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিট্রেট ২য় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোরে ৩ সহযোগীসহ গ্রেফতার হয়। হত‍্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com