1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস পালিত ‘মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে’: এমপি রফিকুল ইসলাম হিলালী দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার শুনানি চলছে

পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক

মোঃআফজাল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দিবর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—পত্নীতলা উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের দুই ছেলে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, দিবর গ্রামে দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরি ও বেচাকেনা চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামকে নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশে শনিবার দিবাগত রাতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস টিম ওই গ্রামে অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও প্রস্তুতকৃত চোলাই মদসহ মিলন ও প্রদীপকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে উদ্ধারকৃত মদ তৈরির উপকরণগুলো ধ্বংস করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com