1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস পালিত ‘মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে’: এমপি রফিকুল ইসলাম হিলালী দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার শুনানি চলছে ইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান: আনাদুলু এজেন্সি মুদ্রা বিনিময় হার (২ আগস্ট) জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস পালিত

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে কেন্দুয়া লোকজ-সাহিত্য আসরের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত এক স্মরণসভার আয়োজন করা হয়।

​কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মো: সেকুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জালাল উদ্দিন খাঁ আমাদের নেত্রকোণা তথা সারা দেশের গর্ব ও অহংকার। কেন্দুয়ার লোকজ সাহিত্য ও সংস্কৃতির প্রসারে এবং গুণীজনদের স্মৃতি ধরে রাখতে জাতীয় সংসদে কেন্দুয়ায় একটি সাহিত্য একাডেমি ও শিল্পকলা একাডেমি স্থাপনের দাবি জানানো হয়েছে।”

​তিনি আরও বলেন, “জালাল উদ্দিন খাঁ ছাড়াও এ অঞ্চলের আরও বহু কালজয়ী গুণী শিল্পী ও গবেষক রয়েছেন—যেমন আব্দুল মজিদ তালুকদার, কবি রওশন ইজদানী, বাউল কবি দীন শরৎ, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এবং লোকসাহিত্যিক সিরাজ উদ্দিন কাশিমপুরী। সংস্কৃতি ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের রাষ্ট্রীয় পদকে ভূষিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

​কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন:

  • ​তৌফিক আহমেদ খান (বাউল জালাল উদ্দিন খাঁ’র নাতি)
  • ​সানজিদা চৌধুরী (উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া)
  • ​মো: তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দুয়া থানা)
  • ​মো: মজিবুর রহমান মজনু (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি)
  • ​দিলবাহার খান, আবুল বাশার তালুকদার ও গোলাম মোস্তফা ভূঞা হাবুল (বেতার ও টিভি শিল্পী)

​স্মরণসভায় বিশেষ চাহিদাসম্পন্ন কবি জুনাইদুল রহমান মারুফ কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা রাত ৯টা পর্যন্ত বাউল জালাল উদ্দিন খাঁ রচিত কালজয়ী গানগুলো পরিবেশন করেন।

​অন্যদিকে, প্রয়াণ দিবস উপলক্ষে জালাল উদ্দিন খাঁ’র জন্মভিটা ‘সিংহের গাঁও’ গ্রামের সমাধি প্রাঙ্গণেও দেশ-বিদেশ থেকে আসা জালাল-ভক্তরা সারারাতব্যাপী বাউল গান পরিবেশন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com