1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

অসহায় নাজরিনের পাশে মানবিক সমাজসেবা অফিসার

কাজী রাসেল ইমন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

ভাগ্যের পরিহাসে  অসহায়  হয়েছেন নাজরিন খাতুন, তার পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা  সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।জানা গেছে,  সোমবার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে অসহায়ত্বের কথা শুনে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।

 প্রতিবন্ধী ও কান্স্যার আক্রান্ত নাজরিন খাতুন জেলার শাহবাজপুর  ইউনিয়নের  হাজারবিঘি গ্রামের আজমুল হোসেনের কন্যা। তিনি  জম্মগতভাবে প্রতিবন্ধী নন, ভাগ্যের কি পরিহাস ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ তার হাতে বাসা বাঁধে। হাতে ক্যান্সার হওয়ায় চরমভাবে হতাশা হয়ে পড়ে নাজরিন। তাই কেটে ফেলতে হয় তার  ডান হাত।  বিভিন্ন জায়গায় চিকিৎিসা নিয়েও ভাল হয়নি তার হাত। বিগত ২ বছর ধরে  অসহায়ের মতো জীবন যাপন করছেন নাজরিন। উল্লেখ্য যে, ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রটেকশনের সহায়তায় নাজরিনকে নগদ  অর্থ প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, ইউপি সচিব রেজাউর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশল অফিসের আরিফুল ইসলাম, ইউপি সমাজকর্মী মো: রাহাতুজ্জামান রাহাত, সোস্যাল ওয়ার্কার মোঃ আরমান, শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ সেনারুল ইসলামসহ অন্যান্যরা ।এ ব্যাপারে  উপজেলা সমাজসেবা অফিসার জানান, সকলে মিলে সহযোগিতা করলে  প্রতিবন্ধী  নাজরিন  উন্নত  চিকিৎসা করতে পারবে। তাই সকলে মিলে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com